ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আলু সিন্ডিকেটের দৌরাত্ম্য, লক্ষাধিক টাকা জরিমানা 

জয়পুরহাটের ক্ষেতলালে বীজ আলু সিন্ডিকেট ভাঙতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
জয়পুরহাটের ক্ষেতলালে বীজ আলু সিন্ডিকেট ভাঙতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলালে বীজ আলু সিন্ডিকেটের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একদিনে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ভোর রাত থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত মূল্যে বীজ আলু ও সার বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উদ্ধারকৃত ১১৫ বস্তা বীজ আলু ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা।

অতিরিক্ত মূল্যে বীজ আলু বিক্রয়ের অভিযোগে উপজেলার ইটাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বীজ ডিলার ওসমান উজ জামানকে ৫০ হাজার এবং ডিলার মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

অপরদিকে একই অভিযোগে উপজেলার শালবন গ্রামের শাহিনুরকে বীজ আলু লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ১০ হাজার টাকা, চৌমুনী বাজারের মেসার্স কৃষি ট্রেডার্স এর ম্যানেজার আলমকে ৫ হাজার টাকা এবং ভাসিলা বাজারের সার ব্যবসায়ী আব্দুর রউফকে নিজ বাড়িতে সার রেখে উচ্চমূল্যে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা।

এসময় উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল হক সানজিদ, শাহিনুর ইসলাম ও হাসিব রহমানসহ সাধারণ ছাত্ররা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X