উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় অপহরণ ও মানবপাচার চক্রের দুজন গ্রেপ্তার

উখিয়ায় অপহরণ ও মানবপাচার চক্রের দুজন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অপহরণ ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার মরিচ্যা ও পালংখালী এলাকায় এবং বুধবার সন্ধ্যায় আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (৪৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা জিয়াবুল হক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, উখিয়ার দক্ষিণ মরিচ্যা এলাকায় এক ব্যক্তি অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আরিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আরিফকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, তিনি টেকনাফের নতুন পল্লান পাড়া ও লেঙ্গুর বিল এলাকার অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম হোতা। তার দুই ভাই মুহিত কামাল ও কুলু মিলে দক্ষিণ মরিচ্যা এলাকায় অপহরণ ও মানবপাচার নিয়ন্ত্রণ করেন।

সম্প্রতি তার ভাই মুহিত কামাল পাঁচজন সহযোগীসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার আরিফুল ইসলাম প্রকাশ আরিফের নামে টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দুটিসহ চারটি মামলা রয়েছে।

অপরদিকে বুধবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী এলাকায় অপহরণ, মুক্তিপণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি জিয়াবুল হককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, জিয়াবুল উখিয়ায় অপহরণ ও মানবপাচারের একটি চক্রের অন্যতম হোতা। রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশে অপহরণ, মুক্তিপণ ও মানবপাচারের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনা করতেন তিনি।

তার নামে কক্সবাজারের উখিয়া থানায় মানবপাচার আইনে মামলা রয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X