নুরুল আজহার, মিরসরাই
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অনাগত সন্তানের মুখ দেখা হলো না তৈয়বের

তৈয়ব খান। ছবি : কালেবেলা
তৈয়ব খান। ছবি : কালেবেলা

বিয়ে হয়েছে মাত্র ৮ মাস। নবদম্পতি তৈয়ব খান ও জাকিয়া সুলতানার ঘর আলো করে আসতে চলেছে অনাগত সন্তান। কিন্তু সেই সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরসরাইয়ের তৈয়ব।

অনাগত সন্তানের আগমনের খবরে যখন পরিবারে আনন্দের বন্যা বইছে ঠিক তখন স্বামীর মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ অন্তঃসত্ত্বা স্ত্রী। বারবার জ্ঞান হারাচ্ছেন বৃদ্ধ মা-বাবা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম শহরের নিমতলা বিশ্বরোড় ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় সিটি বাসের ধাক্কায় প্রাণ হারান তৈয়ব খান। তৈয়ব মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম আমবাড়িয়া এলাকার আবুল খায়ের মেম্বার বাড়ির বাসিন্দা। তৈয়ব চট্টগ্রামের বন্দর এলাকায় তপন নাথ শান্তা পরিবহন সংস্থার ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন।

তৈয়বের বন্ধু মাঈনুল ইসলাম মিল্টন কালবেলাকে বলেন, বৃহস্পতিবার দুপুরে অফিস ছুটি শেষে নিমতলা বিশ্বরোড ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় সিটি বাসের ধাক্কায় আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে স্থানান্তর করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিল্টন আরও বলেন, তার স্ত্রী সন্তানসম্ভবা। অফিস শেষে রাতে বাড়িতে আসার কথা ছিল। অনাগত সন্তানের মুখ দেখার আগে বন্ধু আমার পৃথিবী ছেড়ে চলে গেল।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম বলেন, খুবই দরিদ্র পরিবার। সারা জীবন কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করেছেন তৈয়বের পিতা। সুখ দেখার আগে একমাত্র ছেলেটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X