আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালি আশাশুনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি অফিসের হলরুমের সামনে এসে শেষ হয়।

পরে বিআরডিবির হলরুমে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এম আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপির (এক অংশের) সদস্য সচিব মো. জাকির হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক খাইরুল আহসান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গাউসুল হোসেন রাজ, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু সিদ্দিক লাকি, বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আইরিন নাহার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম হাফিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটনসহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা, সরকারি ও বেসরকারি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের সভাপতির রাবিদ মামুদ চঞ্চল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন,সিনিয়র সহসভাপতি এম এম সাহেব আলী, সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক আসলাম লিংকন, দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসনাইন টুটুল, সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ, নুরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X