কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে আরও এক যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত যুবদল নেতা মো. হাসান। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত যুবদল নেতা মো. হাসান। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় নৈতিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তিন যুবদল নেতাকে বহিষ্কারের ১২ ঘণ্টা পেরোতেই আরও এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে এদিন সকালে বহিষ্কৃত নেতা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ২নং সদস্য মো. হাসান। তাকে দলের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে এদিন সকালে তিন বহিষ্কৃতরা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজী। কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার এবং কুয়াকাটা পৌর যুবদলের সদস্য মো. ইউসুফ ঘরামি। তিনজনকেই দলের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত যুবদল নেতা মো. হাসান কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হয়েছে। যেসব অভিযোগ এনে আমাকে বহিষ্কার করা হয়েছে তার কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ দলীয় চক্রান্ত এবং রাজনৈতিক নোংরামি। কেন বহিষ্কার করা হয়েছে তা জেলা যুবদলের কাছে জানতে চাইবো।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক কালবেলাকে বলেন, দলীয় নিয়ম-নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রথমে তিনজন এবং পরে একজনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের বিষয়ে জেলা যুবদল আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এই পরিষ্কার আদেশ নোটিশ আকারে জেলা থেকে করা হয়েছে। তবে কেউ যদি দলের নিয়ম-কানুন ও শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তার কোনো দায়ভার কুয়াকাটা পৌর যুবদল নিবে না।

লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের ৪নং ওয়ার্ড যুবদলের ২নং সদস্য মো. হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

তিনি বলেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. শিপলু খান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X