পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে ‘ফাঁকা গুলি করে’ পালানো সেই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালানো সেই আসামি সজীব শেখ গ্রেপ্তার। ছবি : কালবেলা
রাজবাড়ীর পাংশায় পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালানো সেই আসামি সজীব শেখ গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালানো এজাহারনামীয় সেই আসামি সজীব শেখকে (২৮) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকা জেলার সাভার মডেল থানার চাপাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সজীব শেখ উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বলেন, গ্রেপ্তার সজীব শেখ একটি মারামারি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। এ সময় সজীব পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গু‌লি পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো পু‌লিশ সদস‌্য আহত হয়নি। তারপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে। বৃহস্পতিবার সকালে ঢাকা সাভার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সজীব পুলিশকে গুলি করে বা ফাঁকা গুলি করে পালিয়েছিল কি না? আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে কিছু জানতে পেড়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড আবেদন করা হবে। আদালত রিমান্ড মুঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় কোনো অস্ত্র উদ্ধার নেই বলে জানান ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

উল্লেখ, গত আগস্ট মাসে চাঁদা না পেয়ে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের মারুফ হোসেন সুমনকে মারধর করে সজীব। পরে সুমনের বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করে। এজাহারনামীয় সেই মামলায় সজীব শেখ ২ নম্বর আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

১১

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

১২

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১৩

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১৪

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১৫

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৬

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৮

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৯

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

২০
X