রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি’

কুলাউড়ায় কর্মী সমাবেশে বক্তব্য দেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
কুলাউড়ায় কর্মী সমাবেশে বক্তব্য দেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাড়ে ১৫ বছরের স্বৈরাচারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। ওই স্বৈরাচারী হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে ৬ বছর জেলে রেখেছিল। আজ তিনি মুক্ত, আর হাসিনা পালিয়ে জীবন রক্ষা করেছে। এটাই নিয়তির খেলা।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা হলো- মানুষের ভালোবাসা অর্জনের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে হাঁটেঘাটে, মাঠে কাজ করতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন। আগামী দিনের নেতৃত্ব তারাই দেবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না। ৩১ দফাকে জনগণের দফায় রূপান্তরিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র জি কে গউছ বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে বিএনপি। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসঙ্গে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফার ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করব।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে কুলাউড়া ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সম্পাদক মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট আবেদ রাজাসহ অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

১০

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

১১

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

১২

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১৩

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

১৪

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১৫

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১৬

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১৮

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৯

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

২০
X