শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

ঝালকাঠি সদর হাসপাতাল। ছবি : কালবেলা
ঝালকাঠি সদর হাসপাতাল। ছবি : কালবেলা

ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুল বক্স থেকে ইয়াবগুলো উদ্ধার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন ডিবির ওসি মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারও কাছে পাওয়া যায়নি তাই চালক জড়িত কি না তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে অ্যাম্বুলেন্সচালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। এ বিষয়ে আমি জড়িত না।

জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহম্মেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১০

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১১

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১২

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৩

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৪

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৫

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৬

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৭

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৮

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১৯

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X