চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য তাৎপর্যপূর্ণ’

শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনসহ অন্যরা। ছবি : কালবেলা
শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনসহ অন্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে গভীর তাৎপর্যপূর্ণ। এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা।

ড. মো. জিয়াউদ্দীন বলেন, ১৪ ডিসেম্বর জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিকদের হত্যা করে আমাদের জাতির মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষের দেশপ্রেম এ জাতিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের এই দিনে আমাদের দায়িত্ব হলো শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমাদের সমাজকে আরও উন্নত ও সমৃদ্ধ করা। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং বুদ্ধিজীবী চেতনাকে সজাগ রাখতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের উপপরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিজনেস আইডিয়া কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, আটক ১৬০

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

'নমরুদনামা' ব্যানারিং কর্মসূচি ঘোষণা, ১৬ জুলাই ক্যাম্পাসজুড়ে আয়োজন ডাকসুর

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

১০

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

১১

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১২

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৩

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

১৫

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

১৬

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১৭

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১৮

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১৯

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

২০
X