চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘তরুণ প্রজন্মের কাছে শহীদদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি’

পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্যরা। ছবি : কালবেলা
পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণ প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি। এই বধ্যভূমি সংরক্ষণ করে এখানে সর্বসাধারণ যাতে আসতে পারেন সিটি করপোরেশন থেকে সে উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমার বন্ধু ডা. রফিকুলের বড়ভাই আবুল মুনসুরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। এমন অসংখ্য পরিবার আছে যাদের কথাগুলো লেখা নেই ইতিহাসে। এখানে অবশ্যই ইতিহাসকে সংরক্ষণ করব।

তিনি আরও বলেন, চট্টগ্রামে সাগরিকা স্টেডিয়াম বীরশ্রেষ্ঠ রহুল আমীনের নামে করা হয়েছিল। কিন্তু আজ বীরশ্রেষ্ঠদের নামগুলো বিলীন হয়ে যাচ্ছে। তাদের স্থলে আমরা আমাদের রাজনীতিবিদদের নাম ঢুকিয়ে দিচ্ছি। যতদিন মেয়র হিসেবে থাকব, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে ততদিন অবশ্যই প্রকৃত ইতিহাস সংরক্ষণ করার চেষ্টা করব। জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদের যারা প্রাণ দিয়েছেন অকাতরে তাদেরকে তাদের জায়গা ফিরিয়ে দেব। এই জুলাই-আগস্টে যে-সব ছাত্র-শ্রমিক ভাইয়েরা জীবন দিয়েছেন তাদেরকেও স্মরণে রাখতে হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়া সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দল বেঁধে এসে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের ফুল দিয়ে স্মরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১০

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১১

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১২

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৩

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৪

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৫

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৬

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৭

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৮

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

২০
X