বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে মিলল হাত-পা বাঁধা শিশুর লাশ

হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার। ছবি : কালবেলা
হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নুসরাত জাহান নামে এক শিশু শিক্ষার্থীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু নুসরাত জাহান (৯) আগরদাড়ি গ্রামের রবিউল ইসলাম রুবেলের মেয়ে। নুসরাত আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, শনিবার সকালে পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদের সঙ্গে খেলছিল নুসরাত। পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাইসহ এলাকার লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। দুপুর ১টার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন এক নারী। এ সময় রশি দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। খবর পেয়ে এএসপি (তালা সার্কেল) হাসানুর রহমান, আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জনি নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X