বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোমরা বন্দরে তিন টন রসুন জব্দ, জরিমানা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অভিযান। ছবি : কালবেলা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অভিযান। ছবি : কালবেলা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজের গুদামে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৩ টন রসুন জব্দ করা হয়েছে। ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরির জন্য এগুলো গুদামজাত করার অভিযোগ পাওয়া গেছে।

বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের সদস্যরা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরির জন্য গুদামজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের গোডাউন হতে ৩ টন রসুন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো. মাসুদ রানা এক প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X