জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১০:৪৪ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ
স্ত্রীর অধিকার পেতে অনশন

সেই যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা 

হাজরাবাড়ী পৌর যুবলীগের সহসভাপতি মুজিবুল হাসান ওরফে শামীম হাজারী। ছবি : সংগৃহীত
হাজরাবাড়ী পৌর যুবলীগের সহসভাপতি মুজিবুল হাসান ওরফে শামীম হাজারী। ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহের যুবলীগ নেতা মুজিবুল হাসান ওরফে শামীম হাজারীর বাড়িতে স্ত্রীর অধিকার পেতে অনশনের এক দিন পর ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী (২৭) ওই নারী।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে জামালপুর সদর থানায় মেলান্দহ হাজরাবাড়ী পৌর যুবলীগের সহসভাপতি মুজিবুল হাসান ওরফে শামীম হাজারীকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি।

এর আগে সোমবার (১২ জুন) দুপুর থেকে উপজেলার হাজরাবাড়ী বাজার এলাকায় ওই যুবলীগ নেতার বাড়িতে অনশনে বসেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শামীম হাজারীর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক হওয়ার পর গত এপ্রিল মাসে বিয়ের কথা বলে জামালপুর শহরের হাই স্কুল মোড়ের চারতলা একটি বাসার নিচতলায় বাসা ভাড়া নিয়ে দেন ওই নারীকে। সেখানেই ওই নারী বসবাস করতেন। মাঝেমধ্যে ওই ভাড়াটিয়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শামীম হাজারী তাকে ধর্ষণ করতেন বলে মামলায় উল্লেখ করেছেন। পরে বিয়ের জন্য তাকে চাপ দেন ওই নারী। এক পর্যায়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শামীম হাজারী। বাধ্য হয়ে তিনি সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নেতার বাড়িতে স্ত্রীর অধিকার চেয়ে অনশন শুরু করেন। দুপুর আড়াইটার দিকে ওই নেতার স্বজনরা তাকে তিনতলা থেকে টেনেহিঁচড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। মঙ্গলবার বিকেলে ওই নারী জামালপুর সদর থানায় অভিযুক্ত শামীম হাজারীকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাওনেওয়াজ বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে শামীম হাজারীকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। ভিকটিমকে মেডিকেল করতে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত মুজিবুল হাসান ওরফে শামীম হাজারীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

মামলার আগে কালবেলার সঙ্গে কথা হলে তিনি বলেন, এই মেয়ের আগে দুটি বিয়ে হয়েছিল। তার চাচাতো ভাই শেখ রানা আমার দোকান ঘর ভাড়া চেয়েছিল। আমি দিইনি। এ জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব রটনা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X