যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াত আমির

যশোরে সুধী সমাবেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
যশোরে সুধী সমাবেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিফল হতে দেওয়া যাবে না। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয়।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বয়স্ক এবং তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়ের স্থানে থাকবে।

যশোর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান।

সমাবেশে যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, লেখক, গবেষক বেনজীন খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মো. মাহবুব মুর্শিদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএইচএম আহসান হাবীব, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১০

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১১

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১২

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৩

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৭

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১৮

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১৯

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X