মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোট বেচাকেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না’

রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কারবিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন প্রফেসর ড. তোফায়েল আহমেদ। ছবি : কালবেলা
রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কারবিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন প্রফেসর ড. তোফায়েল আহমেদ। ছবি : কালবেলা

ভোট বেচাকেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কারবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সরকারি কর্মকর্তা, সংস্কার কমিশন সদস্য, এনজিও কর্মী, বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

ড. তোফায়েল আহমেদ প্রশ্ন তোলে বলেন, ‘ভোট যদি বেচাকেনা হয়, তাহলে গণতন্ত্রের দরকার কী। টাকা নিয়ে যদি ভোট দেই তাহলে গণতন্ত্রের দরকার কী, কেন ভোট চাই। এই বেচাকেনার শঙ্কা থাকলে দেশে গণতন্ত্র হবে না।’

স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান বলেন, ‘এ সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয়, তাহলে আর কখন হবে। ছাত্রদের আন্দোলনের কারণে এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল এটাও সম্ভব হয়েছে এ দেশে। তাই আশাবাদী হয়ে সংস্কার করতে হবে। সবাই মিলে আমাদের ভোট ও গণতন্ত্র পাহারা দিতে হবে।’

স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান আরও বলেন, ‘এ জাতির আর ক্ষতির কী বাকি আছে। বিচারালয় থেকে ইউপি মেম্বার, সবখানেই ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ জাতি হিসেবে আমাদের নষ্ট করেছে। সে কারণে আমাদের আশাবাদী ও সচেতন হতে হবে। পাহারা শুধু ছাত্ররা দিলে হবে না। তাদের মা-বাবাদেরকেও দিতে হবে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকারের সংস্কারের মধ্যে দুই ধরনের মতামত আছে। একধরণের মত হচ্ছে যা আছে তাই। ডাইরেক্ট নির্বাচন হবে। আরেকটা হচ্ছে পার্লামেন্ট সিস্টেমে যাব কিনা। সেটা আমরা সব কিছু বিবেচনা করেই প্রতিবেদন দেব।’

স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত জনতা স্থানীয় সরকার সংস্কারে তাদের ভাবনা উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X