খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় স্বেচ্ছা‌সেবক দলের নেতা গু‌লি‌বিদ্ধ

খুলনার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
খুলনার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

খুলনায় সন্ত্রাসীর গুলিতে শাহীন (৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১১ টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত শাহীন ওই এলাকার জোনাব আলীর ছেলে। তিনি নগরীর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

সু‌ত্রে জানা গে‌ছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প‌রে অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে ঢাকায় স্থানন্তরের প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০ টার দিকে শাহীন রসুলবাগ মসজিদের সামনে অবস্থান করছিলেন। ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুলির শব্দের পর এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার বাম কানের উপরিভাগে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। অপরটি তার ডান পিঠে বিদ্ধ হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়ে‌ছে।

গুলির বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস খুলনা বলেন, গুলির পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে রাতেই অভিযান শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X