মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিএনপির দুগ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

ঘটনাস্থলে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা, বোয়ালিয়া ও বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর নকুলহাটি বাজারে বিএনপির দুই গ্রুপের মারামারির জেরে রোববার সকালে উপজেলা যুবদল নেতা ইউপি সদস্য হাসান আশরাফের বাড়িসহ ৩টি বাড়িতে হামলা করে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির মাতুব্বরের সমর্থকরা। এ সময় হাসান আশরাফের একটি খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয় নাছির মাতুব্বারের সমর্থকরা। এ ছাড়াও বোয়ালিয়া গ্রামের মাজেদ মোল্যা ও বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে তারা। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

যুবদল নেতা হাসান আশরাফ কালবেলাকে বলেন, শনিবার সন্ধ্যায় নকুলহাটি বাজারে মারামারির ঘটনার সময় আমি আমার নেত্রী শামা ওবায়েদের সঙ্গে বল্লভদী ইউনিয়নে ছিলাম। রোববার সকালে হঠাৎ নাছির মাতুব্বর তার কয়েকশ লোক নিয়ে অতর্কিত আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আমার একটি খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। ফিরে যাওয়ার সময় বোয়ালিয়া গ্রামে বিএনপি নেতা মাজেদ মোল্যার বাড়িতেও হামলা চালায় তারা। এ ছাড়াও একাধিক জায়গায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির মাতুব্বর কালবেলাকে বলেন, শনিবার বিকেলে নকুলহাটিতে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে হাসান আশরাফের সমর্থকরা। তারই জেরে আজ সকালে আমার সমর্থকদের সঙ্গে হাসান আশরাফের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা তার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে তা আমার জানা নেই।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান সাকিল কালবেলাকে বলেন, শনিবার থেকেই আমরা এই এলাকায় অবস্থান করছি। দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান করেছি। তারপরও রোববার সকালে নাছির মাতুব্বরের লোকজন কয়েকটি বাড়িতে হামলা চালিয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X