কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে আ.লীগ নেতা অংসুইছাইন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা অংসুইছাইন চৌধুরী। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা অংসুইছাইন চৌধুরী। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই আওয়ামী লীগ নেতা অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য।

মঙ্গলবার (২১ জানুয়ারি) তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টায় চট্টগ্রামের খুলসী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাপ্তাই থানার ওসি মো. মাসুদ গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।

কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, গ্রেপ্তার কাপ্তাই উপজেলা আ. লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টি এবং এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলসী থানা এলাকায় অভিযান চালিয়ে অংসুইছাইন চৌধুরীকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X