চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৪:২৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বিচারককে ঘুষ দেয়ার চেস্টায় পুলিশ কনস্টেবল প্রত্যাহার

চট্টগ্রাম জেলা । ছবি : কালবেলা
চট্টগ্রাম জেলা । ছবি : কালবেলা

চট্টগ্রামের বিচারককে নথির সাথে টাকার বান্ডেল নিয়ে ঘুষ সাধার অভিযোগে এক পুলিশ কন্সটেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করে রাখা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিচারক পুলিশ কন্সটেবলকে কক্ষে আটকে রাখেন।

বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানকে অভিযুক্ত পুলিশ কনস্টেবল ঘুষ সাধেন।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. দুলাল মিয়া চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক সহিংসতার এক মামলার নথি নিয়ে বুধবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের কক্ষে নথির সঙ্গে টাকার বান্ডিল দিয়ে আসামির জামিনের জন্য তদবির করতে যান। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক তাকে কক্ষে আটকে রেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন।

পুলিশ লাইনে ক্লোজের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবীর কালবেলাকে বলেন, ‘অভিযুক্ত কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১০

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১২

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৩

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৪

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৫

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৬

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৭

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৮

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১৯

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

২০
X