রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে স্কুল মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

স্কুল মাঠে জলাবদ্ধতা। ছবি : কালবেলা
স্কুল মাঠে জলাবদ্ধতা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতার কারণে স্কুলে যেতে পারছে না ধুবিল ইউনিয়নের ৩ নম্বর মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সড়ক থেকে স্কুলের মাঠ নিচু হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থানা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্কুলটির একপাশে পুকুর আর আরেক পাশে আবাদি জমি থাকায় থইথই করছে পানি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে নামতে পারছে না মাঠে। জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীর অনেকেই পড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। জলাবদ্ধতায় কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানায় শিক্ষার্থী ও অভিভাবক মহল।

স্থানীয়রা জানায়, মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে হাঁটুসমান জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শিশু শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা থাকে না। কিন্তু জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ ছাড়া মাঠে জমে থাকা কাদা পানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে পারছে না বলে জানান স্থানীয়রা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া পারভীন বলে, স্কুলে যাওয়ার সময় প্যান্ট ভিজে যায়, কাদার জন্য হাঁটতে পারি না। বারান্দা থেকে তো নিচে নামাই যায় না। সেদিন তো আমি পড়ে গিয়ে কাপড় ভিজে যায়। পরে ভেজা কাপড়েই ক্লাস করছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকলিমা পারভীন বলেন, এই স্কুলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। দীর্ঘ সময় ধরে বর্ষার পানি জমে থাকায় স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। এ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ জানান, মাঠটি নিচু হওয়ার কারণে বর্ষার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারিভাবে মাঠ ভরাটের বরাদ্দ না থাকায় সমস্যাটি সমাধানের জন্য উপজেলা মাসিক মিটিংয়ে ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আশা করি, দ্রুত সময়ে সমস্যার সমাধান হবে।

ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল জানান, স্থানীয় সরকার বড় ধরনের কোনো বরাদ্দ না থাকায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। তারপরও মাটি ভরাটের জন্য কিছু টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X