পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ

১ হাজার ২৩০ যাত্রীর জরিমানা

পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করে। ছবি: কালবেলা
পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করে। ছবি: কালবেলা

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ১০টি আন্তঃনগর ট্রেনের ১ হাজার ২৩০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে।

পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এ সময় বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ৩ লাখ ৩৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি রেলওয়ে স্টেশনে এ অভিযান করা হয়।

আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে ভাড়া বাবদ ২ লাখ ৪৫ হাজার ৭০ টাকা এবং জরিমানা বাবদ ১ লাখ ৮৪ হাজার ৫৪০ টাকা রাজস্ব আদায় করা হয়।

আন্তঃনগর ওই ট্রেনগুলো হলো ঈশ্বরদী-রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটিগামী তীতুমীর এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস, ঢাকা-লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, রাজশাহী-খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস।

যে রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয় সেসব হলো ঈশ্বরদী, আবদুলপুর জংশন, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম)।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কে এম নুরুল আলম, ফারহান মাহমুদ, রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আবদুল হালিম বিশ্বাস মিঠু, এসএম আবু সুফিয়ান, মার্টিন জয় মন্ডল, বরকতউল্লাহ আল আমিনসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

এ বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার আন্তঃনগর ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। বিনা টিকিটে অনেকে যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যস্থলে যেতে চান।’

তিনি আরও বলেন, ‘আমরা সাধারণত বিনা টিকিটের যাত্রীদের পরবর্তী স্টেশনে শাস্তিস্বরূপ নামিয়ে দিই। কিন্তু ট্রেনে ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হওয়ার কারণে তারা ভাড়াসহ জরিমানা দিয়েই গন্তব্যপথে যেতে রাজি হন।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১০

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১১

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১২

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৩

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৪

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৫

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৬

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৭

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৮

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১৯

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

২০
X