হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই সন্তানসহ বিষপান করলেন বাবা

হবিগঞ্জের চুনারুঘাটে নিহতরা হাসপাতালে। ছবি : কালবেলা
হবিগঞ্জের চুনারুঘাটে নিহতরা হাসপাতালে। ছবি : কালবেলা

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩২) এবং তার দুই সন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।

স্থানীয়রা জানান, নিহত আব্দুর রউফ বিদেশে যাওয়ার জন্য স্থানীয় এক দালালের কাছে টাকা দিলেও বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। এ নিয়ে সম্প্রতি তার স্ত্রী হাফসার সঙ্গে তুমুল ঝগড়া হয় যার জেরে দুদিন আগে বাবার বাড়ি চলে যায়।

এসব নিয়ে ক্ষোভ ও অভিমানে আব্দুর রউফ শুক্রবার ভোররাতে প্রথমে তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রথমে দুই সন্তান ও পরে আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নূর আলম বলেন, পারিবারিক কলহের জেরে আব্দুর রউফ সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১০

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১১

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১২

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৩

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৪

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৫

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৬

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৭

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৮

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৯

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

২০
X