টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

আখেরি মোনাজাতে শেষ এবারের বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত
আখেরি মোনাজাতে মুসল্লিরা। ছবি : কালবেলা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত।

মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের আশায় দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর।

কান্নাজড়িত কণ্ঠে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, ‘হে আল্লাহ, আপনি এ উম্মতকে রক্ষা করুন, আমাদের ইমানকে শক্ত করুন। আপনি আমাদের মাফ করে দিন। কোটি কোটি টাকা যেন আমাদের ইমান কেড়ে নিতে না পারে, আমাদের ইমান যেন নষ্ট না হয়—আপনি আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।’

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ (রোববার) সকাল থেকেই তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বহু মানুষ ইজতেমা ময়দানে আসেন। জায়গা না পেয়ে অনেকে মাঠসংলগ্ন সড়ক, গলি ও অলিগলিতে বসে পড়েন। পুরোনো খবরের কাগজ, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নেন তারা। এছাড়া পার্শ্ববর্তী বাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ, যানবাহনের ছাদ ও তুরাগ নদীতে নৌকায় বসেও মুসল্লিরা মোনাজাতে শরিক হন।

এর আগে, ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, যার বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। আজ (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর শেষ হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১০

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১১

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১২

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৩

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৪

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৫

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৭

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৯

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

২০
X