তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নদীর পাড় কেটে বালু তোলার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

সুনামগঞ্জের তাহিরপুরে শনিবার রাতে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করার অভিযোগে গ্রেপ্তার পাঁচজন। ছবি : কালবেলা
সুনামগঞ্জের তাহিরপুরে শনিবার রাতে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করার অভিযোগে গ্রেপ্তার পাঁচজন। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করার অভিযোগে ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মোশাহিদ হোসেন রানু উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। অন্যরা হলেন- মো. আমিন উদ্দিন (২৩), মো. সায়েম আলী (২২), মো. দেলোয়ার হোসেন (২৫) ও জয়ন্ত দাশ (২৩)।

শনিবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বালুভর্তি চারটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় পাকা রাস্তার মুখ থেকে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বালুভর্তি নৌকাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের আরও কয়েক সহযোগী পালিয়ে যান।

পুলিশ জানায়, অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদীর পাড় ভাঙন, নদী তীরবর্তী মানুষের বসতভিটা এবং নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তিরাসহ অজ্ঞাত আরও সাত থেকে আটজনের নামে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) তাহিরপুর থানায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১০

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১১

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১২

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৩

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৪

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১৫

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১৬

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১৭

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১৮

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১৯

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

২০
X