রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ মিনারের শ্রদ্ধার ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

মিঠাপুকুর থানা। ছবি : কালবেলা
মিঠাপুকুর থানা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল আনতে পাশের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। শুক্রবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার জন্য প্রতিবেশী রুহুল আমিনের বাড়িতে ফুল আনতে যায় ওই শিশু। রুহুলের পরিবার ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এ সময় রুহুল আমিন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় গ্রামের মুসল্লিরা নামাজের দাওয়াত দেওয়ার জন্য ওই বাড়িতে গেলে শিশুটি ছাড়া পেয়ে তার বাড়িতে চলে যায়।

ভুক্তভোগী ওই শিশুর ফুফা কালবেলাকে জানান, ঘটনার পর শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দফায় দফায় বাধা দেন রুহুল আমিন ও তার পরিবারের সদস্যরা। এ সময় বিষয়টি কাউকে না জানিয়ে রফাদফা করতে ও শিশুটিকে হাসপাতালে ভর্তি না করতে চাপ দেন। পরে তারা ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্যে থানায় যান। পরে থানায় গিয়ে মামলা না দেওয়ার জন্য জোরাজুরিও করেন তারা।

মিঠাপুকুরের বৈরাতীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুজ্জামান কালবেলাকে বলেন, ৯৯৯-এ অভিযোগে পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করি। ঘটনাস্থলে ধর্ষণের আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুপুর ২টার দিকে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই শিশুর বাবা।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দীক কালবেলাকে বলেন, পাশের বাড়িতে ফুল আনতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিকেলে ধর্ষণের শিকার ওই শিশুকে মহানগর কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১০

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১১

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৩

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৪

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৫

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৬

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৭

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৮

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৯

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

২০
X