দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

জমি দখল নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত

জমি দখল নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত হওয়ায় থানার সামনে এলাবাসীর ভিড়। ছবি : কালবেলা
জমি দখল নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত হওয়ায় থানার সামনে এলাবাসীর ভিড়। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় শিশুসহ উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় মামলা না হলেও তাৎক্ষণিক আটজনকে আটক করেছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই ঘটনায় উভয়পক্ষের সংঘর্ষ বাধলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় আদালতে মামলা করা হয়।

সংঘর্ষে আহতরা হলো- একই গ্রামের পচা মণ্ডলের ছেলে আ. জব্বার, আলম, জেহেরের ছেলে সাইদুর রহমান, আতাউর রহমানের ছেলে জিন্নাত, আকবর আলীর মেয়ে জেসমিন, আবুল কালাম ও তার ছেলে সাকিব, মৃত আ. সামাদের স্ত্রী রজুফা বেগম, ফয়েজ উদ্দিনের ছেলে মামুন, ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর ও ইসলামের স্ত্রী রাজিয়া। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার কালবেলাকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরই মধ্যে থানা পুলিশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট : প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের জয়

ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা

১০

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেট বরাদ্দের দাবি শামা ওবায়েদের

১১

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১২

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

১৩

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

১৪

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

১৫

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

১৬

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৭

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

১৮

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

১৯

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

২০
X