মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আজহারির মাহফিলে চুরির হিড়িক, ৮ নারী আটক 

চাঁপাইনবাবগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে জনস্রোত। ইনসেটে ড. মিজানুর রহমান আজাহারি। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে জনস্রোত। ইনসেটে ড. মিজানুর রহমান আজাহারি। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের ভিড় ও ঠেলাঠেলিতে অনেকের মোবাইল-গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগ পাওয়া গেছে। মাহফিলের মহিলা প্যান্ডেল থেকে চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে মাহফিলে চুরি হয়ে যাওয়া মোবাইল ও স্বর্ণের চেইন উদ্ধারে সাধারণ ডায়েরি করার হিড়িক পড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়।

সদর থানার ওসি রইস উদ্দিন জানান, গতকাল রাতে ১৯টি মোবাইল ও ৩২টি স্বর্ণের চেইন চুরির ঘটনায় ৫১টি সাধারণ ডায়েরি হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। মাহফিলের মহিলা প্যান্ডেল থেকে চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, জাবলুন নূর ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। জাবলুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির আবু জর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

মাহফিলে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ যোগ দেন। মাহফিলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ও নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X