কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৪:৪১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক

অটোরিকশাচালক আরিফুলের ফেরত দেওয়া টাকা বুঝিয়ে দিচ্ছেন স্থানীয় চেয়ারম্যান। ছবি : কালবেলা
অটোরিকশাচালক আরিফুলের ফেরত দেওয়া টাকা বুঝিয়ে দিচ্ছেন স্থানীয় চেয়ারম্যান। ছবি : কালবেলা

অটোরিকশা চালিয়ে সংসার চালান নেত্রকোনার কেন্দুয়ার আরিফুল ইসলাম। অভাব থাকলেও কখনো লোভ পেয়ে বসেনি তাকে। কষ্ট করে সংসার চালালেও সৎ থেকেছেন তিনি। এবার এক যাত্রীর ফেলে যাওয়া ৪৩ হাজার টাকার ব্যাগ ফেরত দিলেন অটোরিকশাচালক আরিফুল। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলাল গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে।

সোমবার (২১ আগস্ট) সকালে গৌরীপুর-ডুমদি সড়কের সাকরা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম বলেন, সোমবার সকালে আমার অটোরিকশায় করে গৌরীপুর থেকে ডুমডি এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি। পথে সাকরা বাজারের কাছে টাকার ব্যাগ রেখেই অটোরিকশা থেকে নেমে চলে যান তিনি। পরে সিটের ওপর একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি আমার হেফাজতে রাখি। একপর্যায়ে ব্যাগটি খুলে নগদ টাকা দেখতে পাই। পরে গড়াডোবা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগের কাছে টাকার ব্যাগটি জমা দেই।

টাকার ব্যাগ ফেরত দেওয়ার ব্যাপারে জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, ‘আমি অটোরিকশা চালিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করি। ব্যাগটি পাওয়ার পর দেখি ভেতরে অনেক টাকা। অন্যের টাকার প্রতি আমার লোভ নেই। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন সেভাবেই আমি খুশি।’

এ ব্যাপারে জানতে চাইলে ব্যাগটির মালিক গোলাম মোস্তফা বলেন, অসাবধানতাবশত অটোরিকশায় আজ সকালে টাকার ব্যাগটি রেখে ডুমদি আত্মীয়ের বাড়িতে চলে যাই। অনেক খুঁজেও ব্যাগটির খোঁজ পাচ্ছিলাম না। অটোরিকশাচালক আমাকে ফোন করে জানালে আমি গড়াডোবা ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগের সহযোগিতায় নগদ ৪৩ হাজার টাকা নিয়ে যাই।

তিনি আরও বলেন, পৃথিবীতে এখনো ভালো ও সৎ মানুষ আছে, আরিফুল তার বড় প্রমাণ।’

গড়াডোবা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, আরিফুল ইসলাম সততার যে দৃষ্টান্ত রেখেছে তা বর্তমান সমাজে সত্যিই বিরল।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১০

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১১

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১২

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৩

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৪

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৫

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৭

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৮

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৯

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

২০
X