ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৩০

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ আড়াইশ শয্যা হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বালাপাড়া গ্রামের সেলিম শাহ জানান, তারা সরকারি বন্দোবস্তের ২ একর ৭৫ শতক জমি বাবা-দাদার আমল থেকে ভোগ করছেন। এই জমি গত ৫ আগস্টের পর জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এই গ্রামের আমিরুল ইসলাম। এ ঘটনা কেন্দ্র করে ২ দিন আগে আমিরুলের সমর্থকরা তার পক্ষের মোজাম মণ্ডল ও চান মণ্ডল নামের দুজনকে পিটিয়ে আহত করেন। এরপর তারা আরও হামলার প্রস্তুতি নেন।

তিনি বলেন, বিষয়টি সমাধানের উদ্দেশ্যে তিনি ও তার সমর্থকরা শনিবার রাতে আলোচনায় বসেন। রাত সাড়ে ১২টার দিকে আলোচনা শেষে বাড়ি ফেরার সময় আমিরুল সমর্থকরা পুনরায় তাদের ওপর হামলা করেন। এই হামলার প্রায় সঙ্গে সঙ্গেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের সমর্থকরা। হামলায় রাশেদ শাহ, জানারুল শাহ, মশিউর মণ্ডল, আনোয়ার সদ্দার, মোয়াজ্জেম শাহ, ঝন্টু মোল্যা, রিগান খাঁ, সোহান মণ্ডল, মনিরুল মোল্যা, রাজন খাঁ, আজিজুল মণ্ডল, মিন্টু মণ্ডল, সাহেব আলী , সাদ্দাম, হোসেন, হাসিব শেখ, মানফুল শেখসহ ৩০ জন আহত হন।

কিন্তু সেলিম শাহের অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম জানান, সরকারি বন্দোবস্তের জমিটা তার দালিলিক সম্পত্তির সম্মুখভাগে। এ জমিটা বহু বছর ধরে তারাই ভোগ করছেন। মাঝে মধ্যে সেলিম শাহ এটি দখলের চেষ্টা করেন। সংঘর্ষের ঘটনাও ঘটান।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান কালবেলাকে বলেন, জমি নিয়ে বিরোধে শৈলকুপা মির্জাপুর ইউনিয়নে দুইদল গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

শফিক তুহিনের জন্মদিনে প্রকাশ পেল ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক আলামুত দুর্গ 

বাংলাদেশের সিনেমায় অভিষেক, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

১০

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহের সিকে ঘোষ রোডে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্সের শো-রুম উদ্বোধন

১৩

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

১৪

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৫

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

১৬

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

১৭

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১৮

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

১৯

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

২০
X