ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

ঝিনাইদহ জেলার ম্যাপ।
ঝিনাইদহ জেলার ম্যাপ।

ঝিনাইদহের বিভিন্ন উপজলোয় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মহেশপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই, নায়েবে আমীর ফকীর আহম্মেদ, জামায়াত নেতা আলী আহম্মেদ জামায়াত কর্মী আবু জাফর, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর শাহ আলম, ২ নম্বর ওয়ার্ড আমীর আল আমীন, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সামাদ, শিবির কর্মী বায়োজীদ আহম্মেদ ও সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চত করে জানান, জামায়াতের বিক্ষোভ কর্মসুচি সামনে রেখে তারা নাশকতার পরিকল্পনা করছিল। এ জন্য তাদের আটক করা হয়।

এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনকে হত্যা করার প্রতিবাদে ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ, সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতা পরিবর্তে বাধাদান গ্রেপ্তার ও পুলিশের গুলিতে আহত করার প্রতিবাদে আজ বুধবার (২৩ আগস্ট) সারা দেশে শান্তিপূর্ণ মিছিল করেছে জামায়াত।

এর আগে ১৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

১৬ আগস্ট জামায়াত আমির বলেন, আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‌সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনকে হত্যা করার প্রতিবাদে ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতা পরিবর্তে বাধাদান গ্রেপ্তার ও পুলিশিরে গুলিতে আহত করার প্রতিবাদে ১৮ আগস্ট সারা দেশে দোয়া, ২৩ আগস্ট সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১০

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১১

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১২

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৩

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৬

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৮

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৯

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

২০
X