বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার কাকফো পুরাতন পাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) এবং সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে। সবশেষ ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ফের শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে।

ভুক্তভোগী তরুণী রাজি না হলে তার মুখ চেপে ধরে পাশের আম বাগানে নিয়ে মেহেদী হাসানসহ তার তিন সহযোগী মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে মামলা করলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হওয়ার ৫ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১০

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৪

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৫

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৬

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৭

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৮

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৯

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

২০
X