পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ কর্মী মদ বাবু গ্রেপ্তার

গ্রেপ্তার যুবলীগ কর্মী বাবু হাওলাদার ওরফে মদ বাবু। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার যুবলীগ কর্মী বাবু হাওলাদার ওরফে মদ বাবু। ছবি : সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলা যুবলীগ কর্মী বাবু হাওলাদার ওরফে মদ বাবুকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাবু হাওলাদার পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। এলাকায় তিনি যুবলীগের প্রভাবশালী কর্মী হিসেবেই পরিচিত।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর থানাধীন কবি নজরুল ইসলাম কলেজের গেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে হামলা চালানো হয়। এ হামলায় বাবু হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী অংশগ্রহণ করে। এ ঘটনায় হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ থানার চর কালিগঞ্জ গ্রামের মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৮ জন নামীয় এবং অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বাবু হাওলাদার ওরফে মদ বাবু ৪২নং আসামি।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বাবু হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের হয়। এছাড়াও গত বছরের ২৪ আগস্ট পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। মদ বাবু গ্রেপ্তার হওয়ায় পিরোজপুরে স্বস্তির নিশ্বাস দেখা গেছে।

এ বিষয়ে পিরোজপুর পুলিশ সুপার খান মো. আবু নাসেরের কাছে জানতে চাইলে কালবেলাকে তিনি বলেন, বাবু গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমরাও শুনেছি। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পরে বলতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১০

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১১

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১২

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৩

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৪

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৫

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৬

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৭

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৮

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৯

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

২০
X