কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

ডা. তারিমকে স্বাচিপের পদ থেকে অব্যাহতি

ডা. ইউনুস উজ্জামান খান তারিম। ছবি : সংগৃহীত
ডা. ইউনুস উজ্জামান খান তারিম। ছবি : সংগৃহীত

মেডিকেল প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতি স্বাচিপের খুলনা শাখা জানিয়েছে, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির পরামর্শক্রমে স্বাচিপ, খুলনা জেলার ইসি কমিটির এক জরুরি সভার মাধ্যমে গঠনতন্ত্রের ৭(গ) অনুযায়ী ডা. তারিমের প্রাথমিক সদস্যপদ বাতিল ও সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া তাকে স্বাচিপ খুলনা জেলার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্বাচিপের খুলনা শাখা বলছে, কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। দোষী সাব্যস্ত হলে ডা. তারিমের কঠোর সাজা নিশ্চিত হোক। তবে বিচার প্রক্রিয়া শেষে নির্দোষ প্রমাণিত হলে কেন্দ্রের পরামর্শক্রমে তাকে আবারও স্বপদে পুনঃস্থাপিত করা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X