দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের বডিগার্ড গ্রেপ্তার

গ্রেপ্তার ওলি উল্লাহ হাওলাদার। ছবি : কালবেলা
গ্রেপ্তার ওলি উল্লাহ হাওলাদার। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও উপজেলা যুবসংহতির নেতা ওলি উল্লাহ হাওলাদার (৩৫) ওরফে ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক এমপি এবিএম রুহুল আমিন হাওলাদারের বডিগার্ড বলে জানা গেছে।

বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পায়রা সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওলি উল্লাহ হাওলাদার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শাহআলম হাওলাদারের ছেলে। তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সাবেক এমপি এবিএম রুহুল আমিন হাওলাদারের বডিগার্ড এবং উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওলি উল্লাহর বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল আদালতে ৪৭৬/২৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও দুমকি থানায় তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা চলমান আছে।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১০

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১১

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১২

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৩

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১৪

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১৫

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৬

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৭

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৮

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৯

দুই দিনের রিমান্ডে আলভী

২০
X