ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এক মসজিদে ইতেকাফ করেন আড়াই হাজার মুসল্লি

ইতেকাফে অংশ নেওয়া মুসল্লিরা। ছবি : কালবেলা
ইতেকাফে অংশ নেওয়া মুসল্লিরা। ছবি : কালবেলা

এক মসজিদে একসঙ্গে ইতেকাফে অংশ নেন আড়াই হাজার মুসল্লি। প্রতি বছরে মতো এবারও এ ইতেকাফের আয়োজন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসা মসজিদ। ত্রিতলবিশিষ্ট এ মসজিদে এবার প্রায় আড়াই হাজার মুসল্লি ইতেকাফে অংশ নিয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বাংলাদেশে বৃহত্তম ইতেকাফের আসর। ইতেকাফকারীদের জন্য প্রতিদিন বিনামূল্যে সেহরি ও ইফতারসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছে। তারা কাপড় ধোয়া, বিছানা গোছানোসহ প্রয়োজনীয় কাজে সহযোগিতা করে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ইতেকাফ গ্রহণকারীদের দোয়া নিতে ও সহযোগিতা করতে আসছেন।

নারায়ণগঞ্জের নুরু মিয়া কালবেলাকে বলেন, পবিত্র রমজানের শেষ দশ দিন ইতেকাফের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। এখানে রুটিনমাফিক প্রশিক্ষণের মাধ্যমে সহিহ কোরআন তেলাওয়াত, নামাজের নিয়ম, ইসলামি আদর্শ ও জিকির-আসগার শেখানো হয়। এতে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জনের সুযোগ থাকে।

নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ছালাহ উদ্দীন নানুপুরী কালবেলাকে বলেন, অর্ধশত বছর আগে আমাদের মুরুব্বিরা মাদ্রাসা মসজিদে এই ইতেকাফ শুরু করেছিলেন। প্রতি বছর এর পরিধি বাড়ছে। আল্লাহর রহমতে আমরা ইতেকাফকারীদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১০

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১১

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১২

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৩

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৫

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৭

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৮

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১৯

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

২০
X