কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে থাকার আহ্বান সারজিসের

পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি : সংগৃহীত
পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি : সংগৃহীত

রমজানকে ধারণ করে বাকি ১১ মাস আল্লাহর ভয়ে সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৩১ মার্চ) সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়ে সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আমরা যেন এই রমজানকে ধারণ করে বাকি ১১ মাস আল্লাহর ভয়ে, সৃষ্টিকর্তার ভয়ে সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে থাকি। আল্লাহর প্রতি আমাদের বান্দার যা হক রয়েছে এবং বান্দার প্রতি বান্দার যে হক রয়েছে এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করি।

তিনি আরও বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরো পৃথিবীতে মজলুম অনেক মুসলিম ভাইবোন আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন। আমাদের দেশে মিয়ানমারের অনেক মজলুম মুসলিম ভাইয়েরা রয়েছেন আমরা পৃথিবীর সব মজলুম মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব যেন আমরা সবাই একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা আমাদের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি।

সবাইকে ক্ষণস্থায়ী এ জীবনে ভালো কাজ করার আহ্বান জানিয়ে সারজিস দেশের সব মানুষকে ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X