যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে আশিক

যশোর জেলার মানচিত্র। ছবি : গ্রাফিক্স কালবেলা
যশোর জেলার মানচিত্র। ছবি : গ্রাফিক্স কালবেলা

সকালে দাখিল পরীক্ষা। পরিবারজুড়ে ছেলের পরীক্ষা উপলক্ষে তোড়জোড়। কিন্তু সে মুহূর্তেই বিষাদের ছায়া নেমে আসে আশিকের পরিবারে। বাবা মাসুদুর রহমান হার্ট অ্যাটাকে মারা যান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে ঘটনাটি ঘটেছে। পরে বাবার মরদেহ বাড়িতে রেখেই চোখে পানি নিয়ে পরীক্ষার দিতে যান আশিক। পরীক্ষা শেষ করে এসেই বাবার জানাজায় অংশ নেন আশিক।

আশিক চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিচ্ছে এবার। মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

মৃতের স্বজনরা জানান, আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। ছেলেকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসবেন এমন কথা ছিল। রাতের খাওয়া শেষে ঘুমাতে যান মাসুদ। কিন্তু ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান মাসুদ।

শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে তিনি সকালে তাদের বাড়িতে যান। বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে সান্ত্বনা দেওয়ার পর সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান।

ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিচ্ছে ছেলে আশিক। কিন্তু তার মনটা খারাপ। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনোযোগ সহকারে পরীক্ষা দিতে বলা হয়েছে। শিক্ষকরা তার দিকে আলাদাভাবে খেয়াল রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১২

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৩

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৪

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৫

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৬

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৭

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৮

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৯

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

২০
X