বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার আঘাতে প্রেমিকের মৃত্যু

বরিশাল কোতোয়ালি মডেল থানা। ছবি : কালবেলা
বরিশাল কোতোয়ালি মডেল থানা। ছবি : কালবেলা

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মাসুদের ভাই মাহফুজুর রহমানের দাবি, ব্যবসায়ের দুই লাখ টাকা নিতে তাকে ছুরিকাঘাত করেছে শান্তা।

নিহত মাসুদুর রহমান (৪৫) বরিশাল নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই এলাকায় বেকারির ব্যবসা করতেন। অভিযুক্ত শান্তা নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে।

পুলিশ জানায়, বুধবার রাতে নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর অভিযুক্ত প্রেমিকা শান্তাকে আটক করা হয়েছিল। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানালে অভিযুক্ত শান্তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছিলেন মাসুদ।

মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর মাসুদ শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লাখ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেওয়ার জন্য জোরাজুরি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানায়। এ সময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, মাসুদের সঙ্গে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা এ বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পা দিয়ে লিখেই মাস্টার্স জয় নিলার, এখন স্বপ্ন শিক্ষকতার

বিচারের রায়েই মুছবে জুলাইয়ের রক্তের দাগ: শ্রম প্রতিমন্ত্রী নুর

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

স্পর্শকাতর স্থানে চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

নিউইয়র্ক টাইমসের দাবি / ২ শীর্ষ নেতাকে হত্যায় ইরানে প্রবেশ করেছিল ইসরায়েলি যুদ্ধবিমান

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

১০

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিন দিন পর ট্রলারসহ উদ্ধার

১১

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

১২

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

১৩

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

১৪

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

১৫

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১৬

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১৭

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১৮

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

২০
X