কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মানবিক আয়োজন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করা হয়। ছবি : কালবেলা

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে ছিল র‍্যালি, হুইল চেয়ার বিতরণ এবং আলোচনা সভা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসকরা, সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক, বিভিন্ন এনজিও, শিক্ষক-শিক্ষার্থী ও অটিজম পরিবারসহ শতাধিক মানুষ।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

৬৬ বছর বয়সী ইসমাইল হোসেন আবেগভরে বলেন, ‘জেলা প্রশাসক শুধু প্রশাসনিক ব্যক্তি নন, তিনি এক মানবিক হৃদয়ের মানুষ।’

আর ৪৮ বছর বয়সী মো. শাহজাহান বলেন, ‘এই হুইল চেয়ার আমার চলার পথে নতুন দিগন্ত খুলে দিল।’

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের বোঝা নয়। তাদের মাঝে লুকিয়ে থাকতে পারে অসাধারণ প্রতিভা। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো ও বিকাশে সহায়তা করা।’

পরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক বলেন, ‘অটিজম সম্পর্কে সমাজে আরও সচেতনতা গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ ছাড়া উন্নত সমাজ সম্ভব নয়।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ ব্যতিক্রমী আয়োজন ছিল সহানুভূতি, মানবতা ও অন্তর্ভুক্তির জীবন্ত দৃষ্টান্ত।

অংশগ্রহণকারীরা জানায়, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অটিজম বিষয়ে সচেতনতা আরও জোরদার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১০

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১১

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১২

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৩

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৪

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১৫

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১৬

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৭

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১৮

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১৯

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

২০
X