কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ব্যতিক্রমে সেবায় জনমনে স্বস্তি

কুলাউড়ায় ভ্রাম্যমাণ গাড়িতে ময়লা সংগ্রহ। ছবি : কালবেলা
কুলাউড়ায় ভ্রাম্যমাণ গাড়িতে ময়লা সংগ্রহ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় গাড়ি নিয়ে বাসার সামনে গিয়ে বাঁশি-ফুঁ দিলেই ময়লাভর্তি ব্যাগ নিয়ে চলে আসছেন ঘরের কর্তারা। ভিন্ন ও ব্যতিক্রমী এ সেবায় মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা দিয়েছে।

কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে প্রশংসায় ভাসছেন পৌর প্রশাসক মো. মহিউদ্দিন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে আসছে পৌরসভার একটি টিম। গত জানুয়ারি মাস থেকে দুএকটি ওয়ার্ডে চালু হলেও এখন সবকটি ওয়ার্ডে চলছে এ কার্যক্রম।

সর্বশেষ চতুর্থ ধাপে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাদে মনসুর, উছলাপাড়া, কাছুরকাপন, লস্করপুর, জগন্নাথপুর, চাতলগাঁওয়ের আংশিক এলাকায় ময়লা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, আমরা চাই একটি সুন্দর, বাসযোগ্য ও পরিচ্ছন্ন পৌরসভা গড়তে। পরিচ্ছন্ন পৌরসভা গড়তে সব নাগরিকদের সচেতন থেকে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। অনেক নাগরিক তাদের বাসাবাড়িতে জমানো ময়লা-আবর্জনা ইচ্ছে করে নির্ধারিত ডাস্টবিনে না ফেলে পৌরসভার ড্রেন ও সড়কের পাশে ফেলে দিতেন। সেই চিন্তা থেকে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহের কাজ প্রত্যেকটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে শুরু করা হয়েছে।

পৌর নাগরিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা জমিয়ে রাখবেন। সেই ময়লা ভ্রাম্যমাণ গাড়িরচালক বাঁশি বাজিয়ে বাসার সামনে গিয়ে সংগ্রহ করবে। এতে পৌরসভার সব নাগরিকদের ভ্রাম্যমাণ গাড়িতে জমানো ময়লা হস্তান্তর করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কাজে শুরু থেকে প্রতিটি পাড়া মহল্লায় সবার সহযোগিতা পেয়েছি। আমি কৃতজ্ঞ পৌর এলাকার সকল নাগরিকদের প্রতি।

পৌরসভার ৪নং ওয়ার্ডের মাগুরা এলাকার বাসিন্দা নাজমুল বারী সুহেল বলেন, আমাদের ওয়ার্ডে গত ৩ মাসে প্রায় ৩ শতাধিক নাগরিক তাদের বাসাবাড়িতে জমানো ময়লা পৌরসভার ভ্রাম্যমাণ গাড়িতে হস্তান্তর করেছেন। ইতোমধ্যে শতাধিক নাগরিক উৎসাহিত হয়ে গাড়িরচালক ও জ্বালানি তেলের জন্য তাদের পক্ষ থেকে সামান্য ফি দিয়েছেন। বর্তমান প্রশাসক মো. মহিউদ্দিন মহোদয়ের এই উদ্যোগটি পৌরসভায় প্রসংশিত হয়েছে।

পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সুজন আহমদ বলেন, প্রশাসক মহোদয়ের নির্দেশে কার্যক্রম চালুর প্রথমে সাড়া না মিললেও বর্তমানে ব্যাপক সাড়া পাচ্ছি। সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রতি মাসে নাম মাত্র একটি ফি নিয়ে এ সেবা দিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X