মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছদ্মবেশে ছিনতাইচেষ্টা, হাতেনাতে আটক ৩ নারী

ছিনতাইচেষ্টায় আটক ৩ নারী। ছবি : কালবেলা
ছিনতাইচেষ্টায় আটক ৩ নারী। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে হিন্দু নারীর বেশ ধরে কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বড়াইগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার পৌর এলাকার লক্ষীকোল কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক নারীরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তারা হলেন- নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের কাজল মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩০), দুলাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার (২৮) এবং হুমায়ুন কবিরের স্ত্রী রোজিনা বেগম (২৬)। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা শাঁখা-সিঁদুর পরে হিন্দু নারীর ছদ্মবেশে মন্দিরে প্রবেশ করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দিনাজপুরের বাসিন্দা চায়না রানী (৫৫) তার মেয়ে জামাই মন্টু কুমার কুন্ডুকে (৩৫) নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ওই দিন সন্ধ্যায় লক্ষীকোল কালী মন্দিরে অনুষ্ঠিত লীলাকীর্তন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে শাঁখা-সিঁদুর পরা তিন নারী তাদের পাশেই বসেন এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি করেন।

এক পর্যায়ে কীর্তনের আবেগঘন পরিবেশে দুই নারী আলিঙ্গনের ভান করে চায়না রানী ও মন্টু কুন্ডুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই বিষয়টি টের পেয়ে মন্টু কুন্ডু একজনকে ধরে ফেলেন। পরে উপস্থিত জনতার সহায়তায় আরও দু’জনকে চিহ্নিত করে আটক করা হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে এবং আটক নারীদের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, আটক নারীরা জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন ধর্মীয় উৎসব ও জনসমাগমে নারী ছিনতাইকারীদের সক্রিয়তা বেড়েছে। তারা ছদ্মবেশ নিয়ে নানা কৌশলে সাধারণ মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X