কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বন্যায় নিহত ছাড়াল ৪০০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চলমান বন্যায় রোজ বাড়ছে প্রাণহানি। এ নিয়ে গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৬ জনে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ঘরবাড়ি ধ্বংসের কারণে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছেন। বুনের, সোয়াত, শাংলা, মানসেহরাসহ একাধিক জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র বৃষ্টির কারণে প্রদেশজুড়ে এ বিপর্যয় দেখা দিয়েছে।

ডেরা ইসমাইল খান জেলার রেসকিউ ১১২২- এর মুখপাত্র বলেন, গত রাতে ভারী বর্ষণ ও তীব্র বাতাসের কারণে জেলার অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং আটজন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকায় ছাদ ধসে আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

পিডিএমএ’র সবশেষ তথ্য অনুযায়ী, গত রাতে ডেরা ইসমাইল খানে বৃষ্টিপাতের কারণে ১৫ আগস্ট থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৬ জনে দাঁড়িয়েছে । যার মধ্যে ৩০৫ জন পুরুষ, ৫৫ জন নারী এবং ৪৬ জন শিশু। বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন ২৪৭ জন। এখন পর্যন্ত বৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৫২৬টি বাড়ি।

গত বৃহস্পতিবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক সতর্কতা জারি করে জানায়, ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রদেশজুড়ে বৃষ্টি হতে পারে।

এদিকে গত শুক্রবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) রেড অ্যালার্ট জারি করে। এতে প্রাদেশিক ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়, কারণ ২৩ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নতুন মৌসুমি বৃষ্টি দেশজুড়ে বন্যার ঝুঁকি তৈরি করতে পারে।

এনডিএমএর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ২৫ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে এখন পর্যন্ত অন্তত ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ।

প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সকল অঞ্চলজুড়ে বর্ষাকালীন বৃষ্টিপাত দেশের অনেক অংশে অব্যাহত থাকে। জুনের শেষের দিকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ঝুঁকিপূর্ণ, দুর্বল নিষ্কাশন ব্যবস্থা বা ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ বন্যা, ভূমিধস এবং বাস্তুচ্যুতির সৃষ্টি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X