মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতার বাড়ি থেকে চুরির তার উদ্ধার

উদ্ধার হওয়া বৈদ্যুতিক তার। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া বৈদ্যুতিক তার। ছবি : কালবেলা

নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ২।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে যুবদল নেতা মো. ইমান হোসেনের বাড়িতে নরসিংদী পল্লী বিদ্যুৎ -২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম অভিযান চালিয়ে এ তার উদ্ধার করেন।

ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে সদর উপজেলার বদরপুর এলাকা থেকে তারগুলো চুরি হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ইমানের বাড়ি থেকে প্রায় ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিতকৃত সঞ্চালন লাইনে ছিল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ইমান হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সেটি রিসিভ হয়নি।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বৈদ্যুতিক সংযোগবিহীন একটি লাইনের ১ স্প্যান তার চুরি হয়ে গেছে। খবর পেয়ে হাজিপুরের ইউপি মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় উর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১০

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১১

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১২

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৫

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৬

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৭

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৯

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

২০
X