বিরামপুর (দিনাজপুর প্রতিনিধি)
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শাশুড়িকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা, জামাই গ্রেপ্তার

গ্রেপ্তার মেহেদুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার মেহেদুল ইসলাম। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুরে শাশুড়ি বুলি বেগমকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় নিহতের মেয়ের জামাই মেহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত বুলি বেগম (৬০) পৌর শহরের পূর্বপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী। অভিযুক্ত মেহেদুল ইসলাম একই এলাকার আজিবর মণ্ডলের ছেলে। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক মমতাজুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় অটোরিকশাচালক মেহেদুল ইসলাম তার খালা শাশুড়ির ছেলের অটোরিকশা ভাড়ায় চালাতেন। অটোরিকশাটি নষ্ট করে ফেলায় নতুন চালক নেওয়ার উদ্যোগ নিলে মেহেদুলের সঙ্গে শাশুড়ির কথা কাটাকাটি হয়। পাশাপাশি, মাদকসেবনের টাকার বিষয়েও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়ে মেহেদুল ইসলাম শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক মমতাজুল হক বলেন, ঘটনার পর নিহত বুলির স্বামী আফজাল হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে প্রকাশ্যে নিজের শাশুড়ি বুলি বেগমের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন মেহেদুল ইসলাম। বুলির আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তারা তার দগ্ধ শরীরের আগুন নেভিয়ে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন

আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা : মামুনুল হক

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন

আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা

টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

সিজদার সময় পুরুষদের পা কীভাবে থাকবে? জানুন সঠিক নিয়ম

হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু

১০

বিশ্বের প্রথম ও একমাত্র ট্রিলিয়নিয়ার এখন ইলন মাস্ক

১১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

১২

শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে : ডিসি সারওয়ার 

১৩

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

১৪

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভিতে আজ ‘ইত্যাদি’

১৫

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

১৬

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

১৭

শিশুর গলায় গরুর রশি বেঁধে নির্যাতন

১৮

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদসংখ্যা এক হাজারেরও বেশি

১৯

শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন

২০
X