পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের এক দিন পর মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় মো. হাসিব (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন।

নিহত হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের ভ্যানচালক মো. হামিদুলের ছেলে। হাসিব সমষপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত হাসিবের বাবা হামিদুল জানান, হাসিব গতকাল বিকেলে তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসে না। পরে পাংশা মডেল থানা পুলিশকে জানানো হয়।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, সকাল ৮টার দিকে দুর্গাপুর গ্রামের একটি ঘাসক্ষেত থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তবে ভ্যানটি এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা করবে বলে জানিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১০

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১১

আজ বিশ্ব গোসল দিবস

১২

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৩

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৪

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৫

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৬

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৭

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৮

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১৯

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

২০
X