মোংলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কচ্ছপের ডিম ফুটে জন্মালো ৬৫ বাচ্চা

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। ছবি : কালবেলা
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। ছবি : কালবেলা

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা।

সোমবার (৫ মে) সকালে বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালনপালন কেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়েছে।

করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপ ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ড বিচে রাখা সেই ডিম থেকে সোমবার সকালে ৬৫টি বাচ্চা ফুটে বের হয়। এসব বাচ্চাদের প্যানে রেখে লালন-পালনের পর ছাড়া হবে বড় পুকুরে।

উল্লেখ্য, করমজল কুমির প্রজনন কেন্দ্রে ২০১৪ সালে বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয়। শুরুতে ৮টি কচ্ছপ দিয়ে শুরু হয় এ প্রজনন কার্যক্রম। সেই থেকে এ পর্যন্ত করমজলে ৫২১টি ডিম দিয়েছে এ কচ্ছপ। তা থেকে বাচ্চা ফুটে বের হয় ৪৭৫টি। বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। বংশ বিস্তারে বিভিন্ন সময়ে এ প্রজনন কেন্দ্র থেকে শতাধিক বাচ্চা সাগর ও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X