চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৭:৫৭ এএম
আপডেট : ১৬ মে ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

তথ্য উপদেষ্টার ওপর হামলা : সিইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাব নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : কালবেলা
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : কালবেলা

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে মাথায় বোতল নিক্ষেপের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা।

বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

একইসঙ্গে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি দেয়ার দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন হল নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণ ও আবাসন-সংকট নিরসনের দাবিতে বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়ই নয়, এটা দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধের শামিল।

অথচ শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে তাদের দাবিদাওয়া শুনতে বড় মন নিয়ে উপস্থিত হয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রের একজন প্রতিনিধির ওপর এ ধরনের হামলা দেশকে অস্থিতিশীল করার অংশ হয়ে থাকতে পারে। আন্দোলনের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা অনাকাঙ্ক্ষিত।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X