কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমতো করতে পারবে কি না সংশয় : মঞ্জু

প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এ রকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবে কি না এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার (১৬ মে) এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস‍্যসচিব প্রভাষক ফজলুল হক এবং নারীবিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

মঞ্জু নেতাদের উদ্দেশে বলেন, জনগণের স্বীকৃতি অর্জনের জন‍্য রাজনৈতিক দলের অন‍্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। জনগণ ভোট দিয়ে তাদেরই বিজয়ী করে যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে। পুরোনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। দলের নেতাকর্মীদের তিনি সে চ্যালেঞ্জে সাফল‍্য অর্জনের নানা দিকনির্দেশনা দেন।

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনার জন‍্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে দাবি-দাওয়াগুলো শুনে একটা সমাধানের পথ বের করা যাতে মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারে।

অন্তর্বর্তী সরকারের ব‍্যপারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে তারা মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এ রকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবে না বলে জনমনে সংশয় তৈরি হচ্ছে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X