চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির ৩১ দফায় সব ধর্মের সমান অধিকার-মর্যাদা নিশ্চিত হবে’

অনুষ্ঠানে মীর হেলালসহ অন্যরা। ছবি : কালবেলা
অনুষ্ঠানে মীর হেলালসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়িত হলে সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

সোমবার (১৯ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম নন্দনকাননের প্রাচীন তীর্থ শ্রী শ্রী তুলসীধাম আশ্রমে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২২তম আবির্ভাব উৎসব উপলক্ষে তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজের পৌরোহিত্য অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মীর হেলাল বলেন, জাতীয়তাবাদের প্রধান দুটি রূপ হলো জাতিগত জাতীয়তাবাদ ও নাগরিক জাতীয়তাবাদ। জাতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সকলের মর্যাদা সমান। দেশে ভিনদেশি মতাদর্শ প্রতিষ্ঠিত করতে বিভিন্ন দল জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছে। যা তাদের দেশপ্রেমের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করতে কিছু কুচক্রী মহল দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী, আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, মহানগর যুবদল নেতা মো. রাজু।

তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, দিপক বণিক, ডা. মনোজ চৌধুরী, বিধান ধর, চন্দ্রনাথ পাল, অ্যাডভোকেট সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, রিমেন চৌধুরী, অ্যাডভোকেট মধুসূদন দাশ, ডা. অপূব ধর, ডা. বিবরণ দাশ, শ্যামল সুশীল, সুলাল ধর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১০

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১১

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১২

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৩

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৫

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

১৬

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

১৭

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

১৮

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

১৯

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

২০
X