নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় মাথায় ঘোল ঢেলে গৃহবধূর বিচার, ৩ সমাজপতি গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সেই গৃহবধূ। ছবি : কালবেলা
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সেই গৃহবধূ। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তার মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগে তিন সমাজপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া নামক একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর বাড়ির আঙিনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজপতিরা এমন কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিপুলসংখ্যক উৎসুক লোকজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।

তবে প্রতিবেশী নারীদের দাবি, গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন। এদিকে ঘটনার পর বাড়িতে ওই গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূ দুই কন্যাসন্তানের জননী। পার্শ্ববর্তী সোনারপাড়া গ্রামের কমল হোসেন নামে বিবাহিত এক যুবকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। ১০-১২ দিন আগে নিজ বাড়িতে অনৈতিক সম্পর্ক করার সময় গৃহবধূকে তার স্বামী হাতেনাতে ধরে ফেলেন। এরপর গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। গৃহবধূকে শুদ্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে সকাল ১০টার দিকে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় তাকে শুদ্ধ করার আয়োজন করা হয়। এক পুরহিতকে ডেকে এনে গৃহবধূর মাথা ন্যাড়া করার পর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয়। স্থানীয় গোবিন্দ সাহা বলেন, আমার বয়সে আমাদের গ্রামে বা অন্য কোথাও আগে কখনো মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেনি বা আমি শুনিনি। অনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, তাকে তার স্বামী কখনো অনৈতিক কাজ করার সময় হাতেনাতে ধরেনি। ওই গৃহবধূর স্বামী ক্ষোভের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটিয়েছে। ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার।

মথুরাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বাবু বলেন, আমি ঘটনাটি দুপুরের পর শুনেছি এবং সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।

বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সভাপতি বৌদ্দ নাথা বলেন, এ রকম নিয়ম আছে বলে আগে কখনো শুনিনি।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই।

বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী পাঁচজনের নামে মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১০

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১১

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১২

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৩

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৪

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৫

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৭

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৮

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৯

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

২০
X